1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

  • শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাটে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি চলছিলো। এ সময় চাচা ঝগড়া থামাতে আসলে ভাতিজা ক্ষিপ্ত হয়ে ওঠেন চাচার ওপর।

একপর্যায়ে চাচার পেটে ছুরিকাঘাত করেন ভাতিজা। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চাচা। পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবেক ইউপি সদস্য ঈসমাইল হোসেন দুলু (৬৫)।

ঝাউবোনা গ্রামের মৃত সামার ছেলে। ও ভাতিজা রবিউল ইসলাম ভুটু (২৫) একই গ্রামের মিলন আলীর ছেলে। তারা সর্ম্পকে আপন চাচা ভাতিজা। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ভোলাহাট থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইকবাল পাশা।

স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল আলম ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ঝাউবোনা গ্রামের মিলন আলীর সাথে তার ছেলে ভুটুর কথা কাটাকাটি হয়। এ সময় চাচা থামাতে গেলে ভাতিজা তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি।

পরে পরিবারের লোকজন ঈসমাইল হোসেন দুলুকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইকবাল পাশা জানান, গত রাতে মিলন আলী ও রবিউল ইসলাম ভুটু অর্থাৎ বাপ-ছেলের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এই সময় ভুটুর চাচা দুলু তাদের থামাতে গেলে ভুটু তাকে ছুরিকাঘাত করে। 

পরে স্থানীয় ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রবিউল ইসলাম ভুটুকে পুলিশ গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে

এবং লাশ ময়নাতদন্তর জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আইনী বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি (তদন্ত)।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews