1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

কানপুর টেস্টে মাঠে নামার আগে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাক তুলে রাখতে চান এই অলরাউন্ডার। তাই ভারতের বিপক্ষে কানপুর টেস্টই বিদেশের মাটিতে সাকিবের লাল বলের শেষ ম্যাচ।

দেশের বাইরে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার সাকিবের ঘোষণার পরপরই সংগঠনটির সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তব বাংলাদেশের সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

অরবিন্দ কুমার বলেন, আমি এ বিষয়টি নিয়ে সবার সঙ্গে কথা বলব। আমরা অবশ্যই তাকে কানপুরে ভালোভাবে বিদায় দেওয়ার চেষ্টা করব। আমরা দেখব, এর আগে আমরা কীভাবে এ ধরনের বিদায়ী সংবর্ধনা দিয়েছি। সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব, কীভাবে করা যায়।

সাকিবের মতো বড় মাপের ক্রিকেটারকে সংবর্ধনা দিতে পারলে তারা সম্মানিত বোধ করবেন বলে মনে করেন অরবিন্দ। তিনি আরও বলেন, সে অনেক বড় ক্রিকেটার, অনেক জনপ্রিয়। আমরা খুবই খুশি যে বাংলাদেশ দল প্রথমবারের মতো এখানে খেলতে এসেছে। সাকিব আল হাসানও এখানে এসেছে। এটা আসলে আমাদের জন্যও সম্মানের বিষয়।

জাতীয় দলের হয়ে ৭০ টেস্টে ৪ হাজার ৬০০ রান করেছেন এবং দেশের পক্ষে সর্বোচ্চ ২৪২ উইকেট নিয়েছেন সাকিব। টি-টোয়েন্টি খেলেছেন ১২৯টি। তার ব্যাট থেকে এই ফরম্যাটে ২ হাজার ৫৫১ রান এসেছে এবং ১৪৯ উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগ এনে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে। এরই মধ্যে তিনি টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews