1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন জ্যোতিরা

  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন জ্যোতিরা

এবারের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় টুর্নামেন্টটি সরিয়ে নিয়েছে আইসিসি। এখন সেটা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩ অক্টোবর সেই আসর সামনে রেখেই এবার দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে বিশ্বকাপে লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

বিশ্বকাপে অবশ্য বাংলাদেশের অতীত পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া নয়। সবশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিনায়ক। গেল মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এমন লক্ষ্যের কথা।

জ্যোতি বলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ দল। যেখানে বাংলাদেশের অপর চার প্রতিপক্ষ হলো-ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews