1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সংস্কারের জন্য বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

সংস্কারের জন্য বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

অন্তর্বর্তী সরকারের নেওয়া অর্থনৈতিক, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনসহ বিভিন্ন সংস্কার উদ্যোগে পাশে থাকবে বিশ্বব্যাংক। এরই অংশ হিসেবে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা দেবে সংস্থাটি।

গত সেপ্টেম্বর ২৫ ,২০২৪,বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সহায়তার কথা ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।খবর বাপসনিউজ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অজয় বাঙ্গা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সমর্থন করে বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার সরবরাহ করবে।

দীর্ঘদিনের বন্ধু ড. মুহাম্মদ ইউনূসকে অজয় বাঙ্গা বলেন, সাড়ে তিন বিলিয়ন ডলারের মধ্যে অন্তত দুই বিলিয়ন ডলার নতুন ঋণ এবং আরও দেড় বিলিয়ন ডলার বিদ্যমান বিভিন্ন কর্মসূচিতে সরবরাহ করা হবে।

বৈঠকে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে বিশ্ব ব্যাংকের সহায়তা চান।প্রধান উপদেষ্টা বলেন, এটা বাংলাদেশকে ঢেলে সাজানোর বিরাট সুযোগ।বিশ্ব ব্যাংককে তার ঋণ কর্মসূচিতে সৃজনশীল হওয়ার কথাও বলেন ড. ইউনূস।

বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি সেক্টরে সহযোগিতা এবং কীভাবে নেপাল ও ভুটান জলবিদ্যুৎ উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশ এবং ভারতের মতো প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করতে পারে তা নিয়ে আলাপ করেন।এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews