1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ড. ইউনূসকে আলিঙ্গন করে হাসিমুখে ছবি তুললেন পিটার হাস

  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

ড. ইউনূসকে আলিঙ্গন করে হাসিমুখে ছবি তুললেন পিটার হাস

জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের অধিবেশনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে বসা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন শান্তিতে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ, যেখানে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন বাইডেন।

এদিন ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র-জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে, সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন ড. ইউনূস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

এ ছাড়া একইদিন নিউইয়র্কের ম্যানহাটনে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন বাংলাদেশের বর্তমান সরকারপ্রধান। সেখানে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতা তুলে ধরেন ড. ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ সময় লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় অনেককে।

যার মধ্যে অন্যতম ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ড. ইউনূস ও পিটার হাসের হাস্যোজ্জ্বল সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যে; যেখানে দেখা গেছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত করমর্দন করে আলিঙ্গন করেন ড. ইউনূসকে। সেইসঙ্গে হাসিমুখে ছবিও তুলছেন দুজনে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews