চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজনের মহারাজপুর-জোড়াবকুলতলার বাড়ি থেকে ককটেল সহ একজন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাত সোয়া ১২ থেকে রাত পৌনে ৩ টা পর্যন্ত আড়াই ঘন্টাব্যাপি জেলা প্রশাসন ও সেনাবাহিনীর নেতৃত্বে একটি দল ওই চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় চেয়ারম্যানের মালিকানাধীন নিজ বাসভবনের একটি ঘর থেকে ০৬ পিস ককটেল, সহ কেয়ারটেকার ও রুবেল নামে একজন খুনের মামলার আসামিকে আটক করা হয়।
আটক আসামি রুবেল ইসলাম (৩১) সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতলা গ্রামের মিন্টুর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মানসুর শোয়াইব অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় ওই গ্রামের কাজল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।নাম প্রকাশ না করার শর্তে ওই ইউনিয়ন পরিষদের সাবেক একজন সদস্য বলেন, কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা এবং মারধর করা হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত মহারাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন পলাতক থাকায় ও মুঠোফোনে চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে মহারাজপুর ইউনিয়নের সচিব মনুয়ার হোসেন বলেন, বিস্তারিত জানিনা তবে সকালে ইউনিয়ন পরিষদে এসে শুনেছি। এর বেশি মন্তব্য করতে রাজি হননি সচিব।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া মুঠোফোনে জানান, জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মহারাজপুর ইউপি চেয়ারম্যান রাজনের নিজ বাসভবনে অভিযান চালিয়ে
৬ টি ককটেল সহ রুবেল নামে একজন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধ বিস্ফোরক আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি। চেয়ারম্যানের নামে মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান চেয়ারম্যান বাড়িতে ছিলোনা।




Leave a Reply