1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নিয়ে যা বললেন নেইমার

  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন নিয়ে যা বললেন নেইমার

এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। আয়োজক নির্ধারণের জন্য নিলামের আয়োজন করলেও, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সৌদি আরবকেই নির্ধারণ করেছে ফিফা। তবে মধ্যপ্রাচ্যের দেশটি যে বিশ্বকাপ ফুটবলের বড় একটি আসরের আয়োজক হওয়ার লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছে, তা আগেই বোঝা গিয়েছিল।

বিশ্ব ফুটবলে নিজেদেরকে তুলে ধরতে বিপুল পরিমাণ অর্থ দিয়ে রোনালদো, নেইমার, মানে এবং বেনজেমার মতো তারকা ফুটবলারদের দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। তবে অনেকেই মনে করছেন, সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করার যোগ্য নয়।

কিন্তু এবার বিশ্বকাপ আয়োজন নিয়ে সৌদি আরবের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তিনি জানিয়েছেন, সৌদিতে বিশ্বকাপ আয়োজন সবার জন্যই দারুণ একটি বিষয় হবে।

আল হিলাল কর্তৃক প্রচারিত এক ভিডিওতে নেইমার বলেছেন, সৌদি আরবে বিশ্বকাপ হবে, এ বিষয়টা দেখে খুবই ভালো লাগছে। আমি মনে করি, এটা সবার জন্যই দারুণ একটি বিশ্বকাপ হবে।

তিনি আরও বলেন, সারা বিশ্বের মানুষের সৌদি সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ হবে। দেশটি সম্পর্কে জানবে। যারা এই সুযোগটা নিতে চায়, তাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা হবে তখন।

জানা গেছে, ৪৮ দলটি নিয়ে অনুষ্ঠিত হবে ২০৩৪ সালের বিশ্বকাপটি। সম্ভাব্য সময় ধরা হয়েছে নভেম্বর এবং ডিসেম্বরে। যেভাবে ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের পর থেকে ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য সৌদি আরব প্রায় ৫ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য দেশটির যুবরাজ ক্রীড়াঙ্গনকে মূল মন্ত্র হিসেবে বিবেচনা করেছেন। এতে সৌদি আরব ইতোমধ্যে লাভবানও হয়েছে।

ফুটবল, ফর্মুলা ওয়ান, গলফ, বক্সিংয়ের বেশ কিছু বড় ইভেন্ট সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে। সৌদি পেশাদার লিগে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।

এ ছাড়া প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড কিনে নিয়েছে তারা। ক্রীড়াঙ্গনের এসব বড় ইভেন্টের মাধ্যমে দেশটির পর্যটন শিল্পেরও উন্নতি হয়েছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews