1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানিতে তলিয়ে গেছে ১৩৬৪ হেক্টর ফসলি জমি

  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানিতে তলিয়ে গেছে ১৩৬৪ হেক্টর ফসলি জমি

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে পানিতে নিমাঞ্চলের আবাদি জমি তলিয়ে গেছে। একইসঙ্গে জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পরীসংখ্যান অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের পাঙ্খা পয়েন্টে সোমবার পর্যন্ত পদ্মা নদীতে ২১ দশমিক ১৫ মিটার পনির স্তর রেকর্ড করা হয়েছে। বিপদসীমা ধরা হয়েছে ২২ দশমিক ০৫ মিটার। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় জেলার মহানন্দা ও পূণর্ভবা নদীতেও পানি বৃদ্ধি পাচ্ছে।

পদ্মা তীরবর্তী মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত পাঁচ দিন ধরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত। নিম্নাঞ্চলে কৃষকের আবাদি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে মাষকলাই, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও আখসহ বিভিন্ন ফসল উৎপাদন ব্যাহত হতে পারে। কৃষকরা বলছেন- কিছুদিন আগেই অধিকাংশ চাষি জমিতে মাষকলাই বীজ রোপণ করেছেন তারা। হঠাৎ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তাদের জমি ডুবে গেছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে জেলাজুড়ে ১ হাজার ৩৬৪ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এরমধ্যে চাঁইনবাবগঞ্জ সদর উপজেলায় ২১২ ও শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ১৫২ হেক্টর জমি পানিতে তলিয় গেছে। নিমাঞ্চলের এসব আবাদি জমিতে মাষকলাই, ধান, সবজি, আখ ও তিলসহ অনান্য ফসল চাষ হচ্ছে।

আবাদি জমি পানিতে নিমজ্জিত হওয়ার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা আনিসুল হক বলেন, এখন অনেক জমিতে কৃষকরা মাষকলাইয়ের বীজ বুনেছেন। মাঠপর্যায়ের হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি পানিতে আক্রান্ত হয়েছে মাষকলাই জমি। অনান্য ফসলি জমিও ডুবেছে কিন্তু সেগুলো পরিমাণে খুবই কম। তিনি আরও বলেন, আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে পানি কমে গেলে, কৃষকরা অনেক রিকভারি করতে পারবেন। তারপরেও আমরা কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের সবধরণের পরামর্শ দেওয়া হচ্ছে।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রয়েছে। ক্লাস বন্ধ থাকা নারায়ণপুর দারুল হোদা আলিম মাদাসার সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে মাদরাসার ক্লাসরুমগুলোয় পানি ঢুকেছে। সেজন্য রোববার থেকে পাঠদান বন্ধ রয়েছে। এই মাদরাসায় সাড়ে ৪০০ জন শিক্ষার্থী রয়েছেন। জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন বলেন, এ বিষয়ে আমরা এখনো কিছু জানি না। খোঁজ নেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের তথ্যপ্রদানকারী কর্মকর্তা আবু সোয়েব বলেন, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে পানি বাড়ছে। জেলার নিমাঞ্চলের আবাদি জমিগুলো পানিতে ডুবে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যে পানি কমে যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews