1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশকে রুখে দিল দুর্বল গুয়াম

  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

বাংলাদেশকে রুখে দিল দুর্বল গুয়াম

পর্যাপ্ত অনুশীলন করতে না পারার আক্ষেপ নিয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। মাঠের পারফরম্যান্সেও সেই হতাশা প্রকাশ করেছে ফুটবলাররা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২০৪ নাম্বার অবস্থানে থাকা গুয়ামের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। সেই সঙ্গে এশিয়ান কাপের মূল পর্বে খেলার পথ কঠিন হয়েছে দাঁড়িয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্বের ম্যাচে গুয়ামের বিপক্ষে দুইবার লিড নিয়েও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে মিরাজুলরা।

এদিন ম্যাচের শুরুতে বাংলাদেশ লিড নেয়। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলামের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। প্রথমার্ধ সেই লিডেই শেষ হয়। ৭৫ মিনিটে গুয়াম ম্যাচে সমতা আনে। এরপর ৮৯ মিনিটে বাংলাদেশের মইন গোল করলে আবারও লিড পায়। ইনজুরি সময়ে পুনরায় সমতা আনে গুয়াম।

দুইবার লিড নিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় কোচ মারুফুল হক হতাশাই ব্যক্ত করেছেন। তিনি পয়েন্ট হারানোর কারণ নিয়ে বলেন, প্রথমে গোল পাওয়ার পর ছেলেরা ম্যাচটা সহজভাবে নিয়েছে। সেটাই মূলত কাল হয়েছে।

তাই এশিয়ান কাপের মূল পর্বে খেলার ইচ্ছে ত্যাগ করেছেন কোচ, আসলে এই পরিস্থিতি থেকে এখন আর মূল পর্বে খেলা সম্ভব নয়। বাকি ম্যাচগুলোতে ভালো খেলে টুর্নামেন্টের তৃতীয় পটে থাকার চেষ্টা করতে হবে।

বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ০-৪ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করল। টুর্নামেন্টের বাকি দুই ম্যাচ ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে। ভুটান গুয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল।

সূত্র :অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews