1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

তামিমকে হটিয়ে সিংহাসনে বসলেন মুশফিক

  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

তামিমকে হটিয়ে সিংহাসনে বসলেন মুশফিক

এতদিন বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন তামিম ইকবাল খান। তবে দেশসেরা এই ওপেনারকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

দ্বিতীয় স্থানে থাকা তামিমের আন্তর্জাতিক রান হলো ১৫ হাজার ১৯২। চেন্নাই টেস্টে মাঠে নামার আগে এই বাঁহাতি ব্যাটারের থেকে ৯ রান দূরে ছিলেন মুশফিক। কিন্তু চেন্নাইয়ে ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে করেছিলেন ৮ রান। তাতে ১৫ হাজার ১৯২ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেই তামিমকে ছাড়িয়ে গেছেন এই ডান হাতি ব্যাটার। সেই সঙ্গে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিদিন খেলার রেকর্ডটাও এখন বগুড়ার এই ক্রিকেটারের।

যদিও সর্বোচ্চ রানের মাইলফলকের দিনে নিজের স্কোরটা খুব একটা বড় করা হলো না তার। রবিচন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন মুশফিক। আউট হয়ে গেছেন ১৩ রান করে।

এখন পর্যন্ত দেশের হয়ে ৯১ টেস্টে করেছেন ৫ হাজার ৯১৩ রান। ২৭১ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৭ হাজার ৭৯২ রান। আর টি-টোয়েন্টি থেকে অবসরের আগে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান। সবমিলিয়ে মুশফিকের রান ১৫ হাজার ২০৫।

বাংলাদেশের হয়ে রানের হিসাবে ১৫ হাজার পার করেছেন কেবল এই দুজনই। তিনে থাকা সাকিব আল হাসানের রান ১৪ হাজার ৬৯৬। ৪র্থ স্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের রান ১০ হাজার ৬৯৪। ১০ হাজার রান আর কেউ করতে পারেননি।

চার সিনিয়রের পর এই তালিকায় আছেন লিটন দাস। দেশের হয়ে ২৪৪ ম্যাচ খেলে ফেলা লিটনের রান ৭ হাজার ১৮৩।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews