1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে ভারত, শুরুতেই দুই ওপেনারের বিদায়

  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে ভারত, শুরুতেই দুই ওপেনারের বিদায়

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ২২৭ রানে এগিয়ে থাকলেও, টাইগারদের ফলোঅন না করিয়ে আবারও ব্যাটিংয়ে নেমেছে ভারত।

আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলেও, শুরুতেই হিটম্যান রোহিত শর্মাকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। ইনিংস বড় করতে পারেননি আরেক তরুণ ওপেনার যশস্বী জয়সাওয়ালও। ১০ রান করেন এই বাঁহাতি ব্যাটার। দলীয় ২৮ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৩ রান। শুভমান গিল ১০ রান এবং বিরাট কোহলি ৪ রানে ব্যাট করছেন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বুমরাহকে দেখেশুনে খেলছিলেন সাদমান। কিন্তু ওভারের শেষ বলটি অব স্ট্যাম্পকে লক্ষ্য করে ছোড়েন বুমরাহ। আর বলটি ছেড়ে দেওয়ায় বোল্ড হন এই টাইগার ওপেনার। এরপর জাকিরকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন নাজমুল হাসান শান্ত।

তবে ইনিংস বড় করতে পারেননি জাকির। নবম ওভারে আকাশ দ্বীপের হাতে বল তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা। ওভারের প্রথম দুই বলে জাকির এবং মুমিনুলকে বোল্ড আউট করে রোহিতের ভরসার প্রতিদান দেন এই ডানহাতি পেসার। ২৬ রানে তিন উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেই ৪ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। ৩০ বলে ২০ রান করে সিরাজ আউট হলে, ১৪ বলে ৮ রান করে তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এতে দলীয় ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলোর চেষ্টা করছেন সাকিব আল হাসান। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ৪২ বলে ২২ রান করে লিটন আউট হলে ৩২ রান করে তাকে সঙ্গ দেন সাকিব। জাদেজার বলে রিভাসুইপ করতে গিয়ে তার পায়ে লেগে পান্থের হাতে কাটা পড়েন তিনি।

এরপর টাইগার শিবিরের হাল ধরার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে হাসান (৯), তাসকিন (১১) এবং নাহিদ রানা ১১ রানে আউট হলে ১৪৯ রানে অলআউট হয় টাইগাররা। ৫২ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন মিরাজ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ১১৭ বলে ৮৬ রানে জাদেজা এবং ১১২ বলে ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অশ্বিন। কিন্তু তাসকিনের দাপুটে বোলিংয়ে জাদেজা (৮৬), আকাশ দ্বীপ (১৭) এবং ১১৩ রানে আউট হন অশ্বিন। শেষ দিকে বুমরাহকে (৭) আউট করে নিজের ফাইফার পূরণ করেন হাসান মাহমুদ। এতে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews