1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বৃহস্পতিবার যোদ্ধাদের উদ্দেশে ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান

  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার যোদ্ধাদের উদ্দেশে ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান

নিজ যোদ্ধাদের উদ্দেশে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভাষণ দেবেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পেজার বিস্ফোরণে বহু হতাহতের রেশ কাটতে না কাটতেই এবার লেবাননের বৈরুতজুড়ে হিজবুল্লাহর ঘাঁটিতে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার ভাষণ দিতে যাচ্ছেন হিজবুল্লাহ প্রধান। তার এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন গোষ্ঠীটির নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম সাফিদ্দিন।

তিনি জানিয়েছেন, দখলদার ইসরায়েল পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধাকে হত্যা করেছে, তাদের হত্যার কঠোর ও রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়া হবে।

তিনি বলেন, এসব হামলার ব্যতিক্রম শাস্তি হবে। এটি হবে রক্তক্ষয়ী ব্যতিক্রম শাস্তি। কাল হিজবুল্লাহর নেতা কথা বলবেন এবং তিনিই সব খোলাসা করবেন। আমরা ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে নতুন পরিস্থিতি ও নতুন দ্বন্দ্বের মধ্যে থাকব।

হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, শত্রুদের জানা উচিত আমরা পরাজিত নই। আমরা ভাঙব না। আমরা সরেও যাব না এবং শত্রুরা যা করছে আমরা তার দ্বারা প্রভাবিতও হব না।

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ কী নির্দেশনা দেন এ নিয়ে এখন লেবাননের সাধারণ মানুষ অধীর আগ্রহে আছেন। যদিও গত এক বছর ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িত না হতে চাইছেন তিনি। তবে গতকাল ও আজ ইসরায়েল যা করেছে সেটি তার অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে কি না তা নিশ্চিত নয়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews