1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনও জয়ের দেখা পায়নি আফগানিস্তান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও প্রোটিয়াদের কাছে বাজেভাবে হেরেছিল রশিদ-নবীরা। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে আফগানিস্তান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শারজায় আগে ব্যাট করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ২৬ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। সেই সঙ্গে ক্রিকেটের যেকোনো সংস্করণে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বাদ পেল আফগানরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। দলীয় ১৫ রানে রহমত শাহও (৮) ফিরে গেলে চাপে পড়ে আফগানিস্তান। এরপর দেখে-শুনে খেলেছেন দুই আফগান ব্যাটসম্যান রিয়াজ হাসান ও হাশমতউল্লাহ শহীদি। দলীয় ৩৮ রানে ফিরে যান রিয়াজ (১৬)।

তবে অধিনায়ক হাশমতউল্লাহ ও আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে আবার জুটি গড়েন। দলীয় ৬০ রানে হাশমতউল্লাহ ফিরলে ভাঙে এ জুটি। শেষ পর্যন্ত আজমতউল্লাহর ২৫ রান ও নাইবের অপরাজিত ৩৪ রানে ভর করে ২৪ ওভার এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেই আফগানিস্তান।

এর আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এ দিন আফগানিস্তানকে শুরুতেই জয়ের ভিত গড়ে দেন দুই বোলার পেসার ফজলহক ফারুকি ও স্পিনার মোহাম্মদ গজনফর।

এ দুজন মিলেই মূলত গুঁড়িয়ে দেন প্রোটিয়াদের টপ অর্ডার। দক্ষিণ আফ্রিকা ৩৬ রান তুলতেই হারায় ৭ উইকেট। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১০৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews