1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১৫ সেপ্টেম্বর দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। আগেই জানা গিয়েছিল ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে যাবেন তিনি। তবে গত দুই দিন শান্ত-লিটনরা অনুশীলন করলেও দেখা যায়নি সাকিবকে। এরপরই প্রশ্ন ওঠে কবে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

তবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারত থেকে দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল।

পাকিস্তান সিরিজ শেষে শান্ত-লিটনরা দেশে ফিরলেও ফেরা হয়নি কেবল সাকিব আল হাসানের। শেখ হাসিনা সরকারের পতন, হত্যার অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাই ভারত সিরিজের প্রস্তুতি নিতে সাকিব পাকিস্তানকে থেকে সরাসরি উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে। ভারতের বিপক্ষে লাল বলের সিরিজের জন্য নিজেকে প্রস্তুতি করতে দীর্ঘ ১৩ বছর পর নাম লিখিয়েছিলেন কাউন্টি ক্রিকেটে। এই টুর্নামেন্টে সারের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন সাকিব।

সারের হয়ে প্রথম ম্যাচে ৯ উইকেট শিকার করে ভারতের বিপক্ষে ভালো কিছু করার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন সাকিব। এখন ভারতের সঙ্গে ২২ গজে কেমন পারফরম্যান্স করে সেটাই দেখা বিষয়।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews