1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

১৭ বছরের সব মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেবে বিএনপি

  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

১৭ বছরের সব মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেবে বিএনপি

২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৭ বছরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহার করার জন্য শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে দলটি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপির স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি ও বিরোধীদলীয় সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবি ও বানোয়াট মামলা প্রত্যাহারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আগামী সপ্তাহে এই সময়ের মধ্যে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব করা মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে আইনজীবী ফোরামের সব জেলার কমিটিগুলোর সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত ও তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানান, প্রায় দেড় লাখ মামলায় দলের প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করা হয়। জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং আব্দুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটি শিল্পে বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার বিষয়ে গঠিত কমিটির গৃহীত সিদ্ধান্তগুলো সভায় উপস্থাপন করলে তা অনুমোদন করে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জনপ্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন বিষয়ে আলোচনা হয়। এ বিষয়গুলোর ওপরে গঠিত কমিটিগুলোকে অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করারও অনুরোধ জানানো হয়। সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews