1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল, স্বপ্ন এখন জাতীয় দল

  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল, স্বপ্ন এখন জাতীয় দল

পেশাদার ক্রিকেটের পাট চুকিয়ে এবার কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করলেন দেশের ক্রিকেটের এক সময়কার পোস্টারবয় মোহাম্মদ আশরাফুল। খেলোয়াড়ি জীবনের মতো কোচিং ক্যারিয়ারটাতেও সাফল্যের ফুল ফোটানোর স্বপ্ন আশরাফুলের। দেশের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলা সাবেক এই ক্রিকেট মহারথী হতে চান জাতীয় দলেরই কোচ।

সে লক্ষ্যে পৌঁছাতে যে তিনি বেশ পরিশ্রম করছেন তার বড় প্রমাণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচের স্বীকৃতি। সোমবার (১৬ সেপ্টেম্বর) আইসিসির লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। সার্টিফিকেট পেয়েই নিজের এ সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেন সাবেক এই অধিনায়ক।

সেইসঙ্গে নিজের স্বপ্নের কথাও গণমাধ্যমকে জানান আশরাফুল। হাসিমুখে বলেন, ‘স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব, তাই না? কোচিংয়ে যখন আসব, তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নই তো থাকবে।’

গত বছরের ২৬মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও।

এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল। টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকায় লেভেল-১ কোচিং কোর্স করতে হয়নি তার।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews