আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম (সার্বিক), এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), আসিফ আহমেদ, স্থানীয় সরকার উপপরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান,
ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মোঃ মুখতার আলী, দৈনিক চাঁপাই দৃষ্টি পত্রিকার সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি ইমরান ফারুক মাসুম,
সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান শিশির, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,
জেলার সকল বিভাগের কর্মকর্তাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।সব শেষে কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জিয়াউল হক নবীজির জীবনী নিয়ে আলোচনা এবং পরে দোয়া ও মোনাজাত করেন।

Leave a Reply