1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম জয়ও পেয়েছে বাংলাদেশ। দলের এমন অর্জনের পর অধিনায়ক শান্তকে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সময়ই তিনি ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ক্রিকেটাররা দেশের ফিরেই ভারত সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিমানে উঠবে টাইগাররা। তাই তার আগেই ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার কাজটা সেরে ফেলেছেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানে ক্রিকেটারদের এ সাফল্যকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। তিনি বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।

খেলোয়াড়দের উদ্দেশে ড. ইউনূস বলেন, জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে সবার সঙ্গে সাক্ষাৎ এবং জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।

এ সময় প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা এবং রাষ্ট্রদূত হিসেবে কাজ করার কথা উল্লেখ করেন ড. ইউনূস। এ ছাড়াও একটি জাতিকে একত্রিত করতে খেলাধুলার শক্তির কথা খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেন তিনি।

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ড. ইউনূসকে তার কার্যালয়ে এ সংবর্ধনা আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটি সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।দলের সাফল্য নিয়ে শান্ত বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রম পাকিস্তানে তাদের সাফল্যের জন্য মুখ্য ছিল।

এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews