1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে যা বললেন চিকিৎসক জাহিদ

  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে যা বললেন চিকিৎসক জাহিদ

দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়টি মেডিকেল বোর্ড পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২১ আগস্ট তাকে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে আস্তে আস্তে সংকটাপন্ন একটা অবস্থায় নেওয়ায় হাসিনা সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ ছিল। বিএসএমএমইউতে তাকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়নি। যে কারণে বেগম জিয়াকে কয়েক দিন পরপরই হাসপাতালে নিতে হচ্ছে।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে অনেকের প্রশ্ন তাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে না কেন? আসলে কাউকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেসার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। মেডিকেল বোর্ড বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি-বিদেশি সদস্যরা আলোচনা করছেন।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার কিছু রোগের সৃষ্টি হয়েছে, যেগুলো দেশের বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের (বিশেষজ্ঞ ডাক্তারদের) পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews