1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

মারা গেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি

  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

মারা গেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসেডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত ছিলেন ফুজিমোরি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আলবার্তো ফুজিমোরি ৮৬ বছর বয়সে মারা গেছেন বলে তার মেয়ে কেইকো ফুজিমোরি নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে’ সাবেক এই প্রেসিডেন্ট মারা গেছেন।

তিনি লিখেন, ‘তার আত্মার শান্তির জন্য যারা তাকে ভালোবাসেন তারা প্রার্থনা করতে পারেন। সবকিছুর জন্য ধন্যবাদ বাবা।’

আলবার্তো ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সালের পর্যন্ত পেরুর শাসন ক্ষমতায় ছিলেন। তবে দুর্নীতির অভিযোগের কারণে একপর্যায়ে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

প্রেসিডেন্ট থাকাকালে বামপন্থি গেরিলা বিদ্রোহ দমনে ফুজিমোরির কঠোর অবস্থানের জন্য তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় এবং পেরুতে প্রত্যর্পণ করা হয়। এরপর ফুজিমোরি আদালতে দোষী সাব্যস্ত হন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকেই প্রায় ১৬ বছর কারাবন্দী ছিলেন তিনি।

ক্ষমতার অপব্যবহার এবং ৯০-এর দশকের শুরুর দিকে দুটি গণহত্যার সঙ্গে জড়িত থাকাসহ বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হন আলবার্তো ফুজিমোরি।

১৫ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর দেশটির প্রেসিডেন্ট তাকে সাধারণ ক্ষমা করলে গত বছরের ডিসেম্বরে লিমার বারবাডিলো কারাগার থেকে মুক্তি পান তিনি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews