1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুর্দান্ত জয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

দুর্দান্ত জয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। ১-০ তে সিরিজ জিতেছিল টাইগ্রেসরা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে টি-টোয়েন্টি সিরিজেও।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারীরা। এতে টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে জ্যোতি-রাবেয়ারা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১১৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ।

তাই জাহানারা-ফাহিমাদের মতো প্রতিষ্ঠিত বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি লঙ্কান মেয়েরা। প্রথম টি-টোয়েন্টিতে ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন কৌশিনি নুথিয়াঙ্গা।

শেষ পর্যন্ত নেথমি পূর্ণা ৪০ বলে ২৭ রান এবং নিলাকশানা সান্দামিনি ১৪ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১২ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া সুলতানা খাতুন এবং রিতু মনি ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews