1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে ১৭৯ জনের মৃত্যু

  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে ১৭৯ জনের মৃত্যু

সুপার টাইফুন ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ১৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ। ঘূর্ণিঝড় পরবর্তী প্রবল বর্ষণে রেড রিভারের পানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বন্যায় তলিয়ে গেছে রাজধানী হ্যানয়ের অধিকাংশ এলাকা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জিনহুয়া নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দেশটিতে এখনও নিখোঁজ আছেন ১৪৫ জন নাগরিক। গেল ২৪ ঘণ্টায় বিরতিহীন বৃষ্টিপাতে প্রতিটি নদী ও জলাশয়ে বেড়েছে পানির স্তর। এ অবস্থায় কয়েকটি প্রদেশে বন্যার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

গত শনিবার ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি। এতে রাজধানী হ্যানয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। ভেঙে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি।

ফলে বেশ কিছু এলাকায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা।এ পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে ১২ মিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনাম সরকার।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews