1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

আরও উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, এটিএন নিউজের জেলা প্রতিনিধি নাদিম হোসেন, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি শাখায়াৎ জামিন দোলন, আরটিভির জেলা প্রতিনিধি নাহিদ রব, চ্যানেল ২৪ টিভির জেলা প্রতিনিধি আনোয়ার চৌধুরী, বাংলা টিভির আজিম আলী, মাই টিভির তারেক আজিজ, স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরশালিন হক, শিশির সহ জেলার শতাধিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম (নবাবগঞ্জ সদর সার্কেল), সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া, ডিআইও-১,পুলিশ পরিদর্শক,ওবায়দুল হক, জেলা গোয়েন্দ শাখা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

চাপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার রেজাউল করিমের সাংবাদিকদের সাথে মতবিনিময় 

ফয়সাল আজম অপু , চাপাইনবয়াবগঞ্জ অফিস :

 

চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম-সেবা বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে অতিরঞ্জিত পুলিশিং থাকবে না। আমরা আইনের ভেতরে থেকে পুলিশিং করতে চাই। এরমধ্যেই পেশাদারিত্ব চলে আসবে। এছাড়া তিনি বলেন, থানায় কোন ধরনের হয়রানি হবে না। থানা থাকবে নিপিড়ীতের পক্ষে। আমি যদি জানতে পারি থানায় যদি জিডি করতে গিয়ে, মামলা করতে গিয়ে হয়রানির স্বীকার হয়েছে। তাহলে যে পুলিশ হয়রানি করবে, আমি তাকে চরম হয়রানি করব।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করে নবাগত পুলিশ সুপার বলেন, এখন থেকে চাঁপাইনবাবগঞ্জে কোন পুলিশকে ঘুষ দিতে হবেনা, পুলিশও কোন অপরাধীর পক্ষে থাকবেনা।

তাই অপরাধীদের ভয় পাওয়া কোন পুলিশ সদস্য চাঁপাইনবাবগঞ্জে থাকতে পারবেনা। পুলিশ ভেরিফিকশন অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। এক্ষেত্রে যদি টাকা-পয়সা নিয়ে থাকে তাহলে যারা এগুলো করবে যদি আমি থাকি তাহলে ওরা থাকতে পারবে না। এখানে স্বচ্ছতা, সততা ও ইনসাফের মাধ্যমে কাজ করতে হবে। আমার দরজা ভুক্তভোগী সহ সকলের জন্য ২৪ ঘন্টা উন্মুক্ত থাকবে।

সভায় সাংবাদিকরা বলেন, বিগত ছাত্রজনতার আন্দোলনের সময় চাঁপাইনবাবগঞ্জে যারা মিছিলে হামলা করেছিল, সেই আওয়ামী দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করা, থানাগুলোকে দ্রুত কার্যকর করা এবং জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল জোরদারের উপর গুরুত্তারুপ করেন। এছাড়া সন্ত্রাসের জনপদ খ্যাত সদর মডেল থানার রানিহাটী ইউনিয়ন ও শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গা ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, এনটিভির স্টাফ করসপনডেন্ট ও দৈনিক দেশ রুপান্তর এর জেলা প্রতিনিধি শহিদুল হুদা অলক, দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দার স্বত্বাধিকারী হাসিব হোসেন, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফারুক হোসেন,

দেশ টিভি ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান, বাংলাদেশ যমুনা টিভি স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, ডিবিসি নিউজ জেলা প্রতিনিধি জোহরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শামসুল হক টুকু, চ্যানেল আই জেলা প্রতিনিধি ও চাঁপাই দর্পণ সম্পাদক আশরাফুল ইসলাম রনজু, মাছরাঙা টিভির ডাবলু কুমার ঘোষ, সময় টিভির জাহাঙ্গীর হোসেন  প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, এটিএন নিউজের জেলা প্রতিনিধি নাদিম হোসেন, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি শাখায়াৎ জামিন দোলন, আরটিভির জেলা প্রতিনিধি নাহিদ রব,

চ্যানেল ২৪ টিভির জেলা প্রতিনিধি আনোয়ার চৌধুরী, বাংলা টিভির আজিম আলী, মাই টিভির তারেক আজিজ, স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরশালিন হক, শিশির সহ জেলার শতাধিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম (নবাবগঞ্জ সদর সার্কেল), সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া, ডিআইও-১,পুলিশ পরিদর্শক,ওবায়দুল হক, জেলা গোয়েন্দ শাখা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews