1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

পাকিস্তানের সঙ্গে জিতলেও ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ: সৌরভ

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

পাকিস্তানের সঙ্গে জিতলেও ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ: সৌরভ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সপ্তাহ না পেরোতেই আরেকটি টেস্ট সিরিজ খেলতে ভারত সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সদ্য সমাপ্ত সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে বলে মনে করছেন বাংলাদেশসহ বিশ্ব ক্রিকেটের অনেক বিশ্লেষকই। তবে এদিক থেকে একেবারে ১৮০ ডিগ্রী উল্টো মত সৌরভ গাঙ্গুলির। ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বলছেন, পাকিস্তানের চেয়ে ঢের বেশি চ্যালেঞ্জিং প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সেভাবে পাত্তাই পাবে না ভারতের মাটিতে।

ভারতে বাংলাদেশের কোনো আশাই দেখছেন না জানিয়ে গাঙ্গুলি বলেন, পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয়। তাই সিরিজ জেতার জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতের খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনো আশা দেখছি না। ভারতই সিরিজ জিতবে।

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভরাডুবির কারণ বিশ্লেষণ করতে গিয়ে সৌরভ জানান, পাকিস্তানের বর্তমান দল আগের মতো নেই। পাকিস্তান দলকে দেখে রীতিমতো চিনতে পারছেন না তিনি। বাবর আজমদের খেলা হতাশ করেছে তাকে।

পাকিস্তান ক্রিকেটের মান অনেক নিচে নেমে গেছে বলেও মন্তব্য করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

তিনি বলেছেন, আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। কিন্তু ওরা তো আর এখন জেতাতে পারবে না। প্রত্যেক প্রজন্মে ভালো ক্রিকেটার দরকার।

সৌরভ বলেন, ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার পর বাংলাদেশের বিপক্ষে ওদের যে খেলা দেখলাম, তা থেকেই প্রমাণিত যে ভালো ক্রিকেটার উঠে আসছে না। পাকিস্তানের এই দিকটাতে নজর দেওয়া উচিত।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews