1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টের বিরুদ্ধে বছরে ৭০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

  • রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টের বিরুদ্ধে বছরে ৭০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেড কোম্পানির বিরুদ্ধে চাঁদাবাজি ও সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থলবন্দরের ব্যবসায়ীরা। রবিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্টে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বন্দরের ব্যবসায়ীদের নিকট থেকে হুমকীর মূখে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তাদের সেবা দেওয়া হয়না। এছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ করায় আমদানিকারকদের প্রশাসনের মাধ্যমে হুমকী ও ভয়ভীতি প্রদর্শণ করা হয়। পরে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে সংবাদ সম্মেলেন করেন স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে হঠাৎ ৭৮৩ টাকার পরিবর্তে ৮ হাজার টাকা মাশুল আদায় শুরু করে সোনামসজিদ পানামা পোট লিংক লিমিডেট। এছাড়া এসব অর্থ সরকারী কোষাগারে জমা না করে পানামা পোর্টের ব্যক্তিগত একাউন্টে জমার অভিযোগ করেন তারা। ফলে গত দেড় যুগে কয়েকশ কোটি টাকা লুটপাটের অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। 

তিনি আরও বলেন, রাজস্ব আদায়ের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরটি দ্বিতীয় হলেও ২০০৬ সালে বন্দরটি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত বিওটি’র শর্ত মোতাবেক বন্দরের অভ্যন্তরে অবকাঠামো উন্নয়ন কাজ শেষ করতে পারেনি পানামা পোর্ট লিংক লিমিটেড। এছাড়া ফোর্ক লিফট, ক্রেন, রেকার, হেভিওয়েট স্কেলের মতো পূর্ণ সক্ষমতার লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করতে পারেনি পানামা।

আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ লিখিত বক্তব্যে বলেন, পানামা পোর্ট লিংক লিমিটেড কোম্পানির স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনায় আমদানী রপ্তানী কারকরা একদিকে যেমন আমদানীকৃত পণ্য খালাসে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকারী রাজস্ব আদায় লক্ষমাত্রা অর্জণে ব্যর্থ হচ্ছে।

আর তাই পানামা পোর্ট অপারেটরের যাবতীয় বিল ব্যাংক বুথে ট্রেজারী চালানের মাধ্যমে সরকার নির্ধারিত একাউন্টে জমা প্রদান, পানামার আভ্যন্তরীন পরিধি বৃদ্ধি,

লোড-আনলোডে নতুন অবকাঠামো নির্মাণ এবং পানামার অভ্যন্তরে পণ্যবাহি ট্রাক থেকে বিভিন্ন কৌশলে চাঁদাবাজি বন্ধের দাবী জানান ব্যবসায়ীরা।

এসময় তারা আরও অভিযোগ করেন, লুটপাটের এসব টাকা স্থানীয় সাবেক এমপি সামিল উদ্দীন আহমেদ শিমুল, তার ভাই সোহেল উদ্দীন আহমেদ পলাশসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ভাগবাটোয়ারা করছেন দীর্ঘদিন ধরে।

বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আল মদিনা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন, জোহরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূর আমিন,

 আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল, জেএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাসিমসহ সোনামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews