চাঁপাইনবাবগঞ্জের গোমস্থাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রাম এলাকায় বুধবার (০৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
ঐ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা-নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম কুলুর ছেলে জাহিরুল ইসলাম (৩৮)।
উল্লেখ্য, আটককৃত আসামী একজন পেশাদার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। গত ০১ জুন ২০২২ ইং সনে অস্ত্র বহনের সময় অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার হয় এবং পরবর্তীতে গোমস্তাপুর থানায় তার নামে একটি অস্ত্র মামলা দায়ের হয়।
পরবর্তীতে উক্ত আসামী জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। গত ৩০ জুন আদালত তাকে অস্ত্র মামলায় যাবজ্জীবন এবং মামলার অন্য ধারায় আরো সাত বছরের কারাদন্ড প্রদান করেন।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





Leave a Reply