1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদি মার্চ অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদি মার্চ অনুষ্ঠিত

মো:দিল,সিরাজগঞ্জ অফিস :

৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদি মার্চ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ সরকারি কলেজের সমন্বয়ক মোঃ মুনতাসির মেহেদী হাসান এর সভাপতিত্বে র‍্যালিটি সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন সংলগ্ন শহীদ মিনার থেকে শুরু করে মুজিব সড়ক, চৌরাস্তা ও এসএস রোড হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শহীদদের স্মৃতিতে স্বরণ সভা ও দোয়া করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ ইসলামী সরকারি কলেজ ছাত্র সমন্বয়ক যুবাইর আল ইসলাম, সমন্বয়ক রাহাত তালুকদার, সেজান, সালমান জোয়ারদার, ইয়াসির আরাফাত, সজীব সরকার, মোছাঃ রাজিতা খাতুন, সাদিয়া সিনহা সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তাগণ বলেন এই আন্দোলনে আমরা প্রত্যেকে যারা বেঁচে আছি তারা সবাই গাজী। আর যারা মৃত্যুবরণ করেছেন তারা শহীদ। আমরা একটা স্বৈরাচারীকে সরিয়েছি। মনে রাখতে হবে স্বাধীনতার অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এখনো আমরা সোনার বাংলা করতে পারি নাই। আমাদের সততা নিষ্ঠা ও আদর্শ দিয়ে সোনারবাংলা গড়তে হবে।

বক্তাগণ আরও বলেন, গত ১৬ জুলাই এর পর থেকে স্বৈরাচারী সরকার পতনের আগ পর্যন্ত আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। তবুও আমাদের আন্দোলন কেউ দমিয়ে রাখতে পারে নাই। শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধতার কারণে। আমাদের একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। সামনের দিনে আমরা ছাত্র জনতারা ঐক্যবদ্ধ থাকলে যতই বাধা আসুক কোন কাজ হবে না। এখনো কিছু দুষ্কৃতকারীরা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমাদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

এছাড়াও শেখ হাসিনাকে স্বৈরশাসক উল্লেখ করে তার ত্রির্যক সমালোচনা করেন বক্তারা। তারা বলেন শেখ হাসিনা ও তার দোষরা নির্বিচারে বহু শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এর সুষ্ঠ তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি।পরিষেশে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews