1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সারাদেশে নারীদের উপর হামলা-হেনস্তার প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

  • বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মো:দিল, সিরাজগঞ্জ :

সারাদেশে নির্বাচনী প্রচারণাকালে নারীদের উপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ০০ মিনিটে সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভা রোড, মুজিব সড়ক, চৌরাস্তা, এস এস রোড প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি সুলতানা ইয়াসমিন জেবার সভাপতিত্বে এবং মহিলা বিভাগের জেলা কর্মপরিষদ সদস্য মাকসুদা খাতুন (বৃষ্টি)র সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, নির্বাচনী পরিবেশকে কলুষিত করতে পরিকল্পিতভাবে নারীদের উপর হামলা, হেনস্তা ও কটুক্তির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে।

এটি শুধু মানবাধিকারের চরম লঙ্ঘন নয়, বরং একটি সভ্য সমাজের জন্য চরম লজ্জার বিষয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আজ তা ভয়াবহভাবে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, নারীদের উপর এসব বর্বরতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনই পারে এই সহিংস রাজনীতির সংস্কৃতি বন্ধ করতে।

এ সময় বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা নারীদের উপর সহিংসতা বন্ধ, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews