1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জে গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত ডাঃ-শিক্ষিকা দম্পতি

  • সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মো: দিল,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে গৃহকর্মী হিসেবে কর্মরত এক তরুণীকে চুরির অপবাদ দিয়ে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মো. জয়নাল আবেদীন লিখিত অভিযোগে তিনি জানান, তার মেয়ে আয়না খাতুন (১৮) শহরের বিএ কলেজের দক্ষিণ পাশে ভাড়া বাসায় বসবাসকারী শিউলি বেগম (শিক্ষাকা)

ও তার স্বামী ডা. মো. নূরুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। শিউলি বেগম (শিক্ষাকা) সিরাজগঞ্জ সরকারি কলেজে এবং ডা. নূরুল ইসলাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজে কর্মরত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, বসন্ত রোগে আক্রান্ত হওয়ায় গত ২৩ মে আয়না খাতুনকে বেতন পরিশোধ করে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে ৩০ মে শিউলি বেগম জরুরি কাজের কথা বলে আয়নাকে তাদের বাসায় ডেকে নেন।

অভিযোগ অনুযায়ী, বাসায় নেওয়ার পর আয়নাকে একটি কক্ষে আটকে রেখে বাসা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়।

আয়না এ বিষয়ে কিছু জানেন না বলে জানালেও অভিযুক্তরা তাকে বেদম মারধর করেন এবং হারিয়ে যাওয়া গহনা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

অভিযোগে আরও বলা হয়, গহনা না দিলে আয়না খাতুন, তার বাবা জয়নাল আবেদীন এবং তার স্বামীকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। নির্যাতনের ফলে আয়না গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মেয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগকারী উল্লেখ করেন।

তবে অভিযোগের বিষয়ে ডা. নূরুল হক জানান, এতো উৎসাহিত হওয়ার কি আছে, আপনি আগেই সংবাদ প্রকাশ করেইন না,

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি বলেন আমি এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews