1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

  • রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মো:দিল,সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতের কোন এক সময়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জামায়াত প্রার্থী মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন,“এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চক্রান্ত।

রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সাহস না পায়।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম নলেন, এবিষয়ে আমরা সদর উপজেলার নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন খান বলেন, সদর আসনের জামায়াত প্রার্থীর প্রধান এজেন্ট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি তদন্ত করে প্রতিবেদন দেবেন। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানাবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews