1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে গুলি, বহু হতাহতের শঙ্কা

  • বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় স্কুলে গুলি, বহু হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আপালাচি হাইস্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং অতিরিক্ত হেলিকপ্টার স্ট্যান্ডবাইতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে স্কুলের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। স্থানীয় পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে একজনকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে। খবর এবিসি নিউজ ও সিএনএনের।

সার্জিও কালদেরা নামের (১৭) এক শিক্ষার্থী জানিয়েছে, ক্লাসরুম থেকে সে গুলির শব্দ শুনতে পেয়েছে। ওই সময় তার শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে দেখতে যায় কি হয়েছে। ঠিক তখনই আরেক শিক্ষক দৌড়ে এসে জানায় স্কুলে এক সক্রিয় বন্দুকধারী রয়েছে এবং তিনি যেন ক্লাসের দরজা-জানালা বন্ধ করে দেন।

এরপর তারা দ্রুত সবাই ক্লাস রুমের পেছনে চলে যায়। এর একটু পর জোরে জোরে টোকা দিয়ে কেউ একজন দরজা খুলতে বলে। কিন্তু তারা দরজা খোলেনি। ওই সময় তারা সবাই আবারও গুলির শব্দ শুনতে পায়।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) বলেছে, তারা হাইস্কুলে একটি গোলাগুলির ঘটনা প্রতিহত করেছে। এ ঘটনা সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয়া হয়েছে।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সংস্থাগুলো এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে গুলির বিষয়টি ব্রিফ করা হয়েছে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews