চাঁপাইনবাবগঞ্জে দুই শতাধিক নারী-পুরুষের মধ্যে বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে এ বই বিতরণ করা হয়।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীদ রানা (টিপু) র সভাপতিত্বে শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম (কালু মাষ্টার)।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীদ রানা (টিপু) বলেন, একসময় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নারী-পুরুষ কোনো ভাতা পেত না।
তারা অর্থের অভাবে দুর্বিষহ জীবনযাপন করত। কিন্তু বর্তমানে তাদের ভাতার ব্যবস্থা হয়েছে। বর্তমানে এই ভাতার পরিমাণ অল্প হলেও, ভবিষ্যতে তা আরও বাড়বে।
ভুক্তভোগী ইউনিয়নবাসী জানান, মানব সেবায় অবিচল, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপু।





Leave a Reply