1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দিনের শুরুতেই জাকিরের বিদায়, প্রতিরোধ গড়ার চেষ্টা পাকিস্তানের

  • মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

দিনের শুরুতেই জাকিরের বিদায়, প্রতিরোধ গড়ার চেষ্টা পাকিস্তানের

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে দুর্দান্ত শুরুর পর আলোকস্বল্পতায় ভেস্তে যায় চতুর্থ দিনের খেলা। পঞ্চম দিনের শুরুতে দেখেশুনে খেলতে থাকলেও উইকেট বাঁচাতে পারেননি ওপেনার জাকির হাসান। ৩৯ বলে ৪০ রান করে মীর হামজার বলে বোল্ড আউট হন এই টাইগার ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৫ রান। সাদমান ইসলাম ৪ রান এবং নাজমুল হাসান শান্ত ১৭ রানে ব্যাট করছেন। জয়ের জন্য বাংলাদেশের এখনও ১২০ প্রয়োজন রান, হাতে রয়েছে ৯ উইকেট।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হওয়ার বাংলাদেশকে ২৬২ রানে থামিয়ে ছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি তারা। ১৭২ রান তুলতেই অলআউট হয়েছে স্বাগতিকরা। এতে ১৮৫ রানের সহজ লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

জবাব দিতে নেমে শুরু পর চা বিরতিতে গেল বাংলাদেশ দল। ফিরে এসে মাত্র এক ওভার হওয়ার পরই খেলা বন্ধ হয়ে গেল আলোকস্বল্পতায়। মাঠের সব ফ্লাডলাইট জ্বালিয়ে দেওয়া হলেও খেলা চালানো সম্ভব হয়নি। প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করলেও অবস্থার উন্নতি না হওয়ায় চতুর্থ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়ার।

দ্বিতীয় ইনিংসে ৭ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের জয়ের লক্ষ্য থেকে ১৪৩ রান দূরে রয়েছে তারা। দুই ওপেনার জাকির হাসান ২৩ বলে ৩১* রানে ও সাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত আছেন। এখান থেকে পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews