1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে স্বৈরাচার সরকারের আমলে জঙ্গি নাটক সাজিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে স্বৈরাচার সরকারের আমলে জঙ্গি নাটক সাজিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের তৈরি তালিকা দেখে সাধারণ ও বিভিন্ন পেশাজীবী মানুষকে ধরে নিয়ে জঙ্গি তৎপরতার মামলা ও হত্যা করা হতো। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন পেশাজীবী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় বক্তব্য রাখেন, আওয়ামী সরকারের আমলে গুম হওয়া ভুক্তভোগী শাহ আলাউদ্দিন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ হিল কাফি, নজরুল ইসলাম, মোহন, অপারেশন ঈগলহান্টে নিহত মসলা বিক্রেতা আবুল কালাম আবু’র স্ত্রী সুমাইয়া বেগম, আবু’র বাবা আফসার আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে কৃষক, নাপিত, জেলেসহ বিভিন্ন পেশাজীবী মানুষকে দিনে ও রাতে আটক করে নিয়ে গিয়ে গুম করতো র‌্যাব ও ডিবি। এরপর জিহাদী বই, অস্ত্র ও গানপাউডার সামনে দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে ছবি তুলে জঙ্গি তৎপরতার মামলা দিতো। পরিবারের একজনকে তুলে নিয়ে যাওয়ার সময় অন্যান্য সদস্যদেরকেও ক্রসফায়ারে হত্যার হুমকি দিতো তারা। এমনকি এসব ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষককে তুলে নিয়ে ব্যাপক শারীরিক নির্যাতন করে জঙ্গি তৎপরতার মামলা দিয়ে হয়রানি করা হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম ভুক্তভোগীদের জঙ্গি আখ্যা দিয়ে গ্রেপ্তারের পর আয়নাঘরে নিয়ে নির্মমভাবে নির্যাতন চালিয়েছেন এবং একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন।

এছাড়াও জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগরে জঙ্গি দমন অপারেশন ‘ঈগলহান্ট’ নাম দিয়ে নিরীহ মসলা বিক্রেতা আবু’র বাড়িতে ৩ দিন ধরে নাটক সাজিয়ে আবুসহ ৪ জনকে গুলি করে হত্যার পর তার স্ত্রী সুমায়া’র পায়ে গুলি করে এবং তার শিশুসহ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

সে সময় থেকে ভুক্তভোগীরা মিথ্যা মামলায় আসামি হয়ে গত ৬ থেকে ৮ বছর ধরে প্রতিমাসে আদালতে হাজিরা দিয়ে আর্থিক এবং মানসিকভাবে হয়রানী হয়ে আসছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews