1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মিরাজ-লিটনের দুর্দান্ত ফিফটি, ফলোঅন এড়ালো বাংলাদেশ

  • রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

মিরাজ-লিটনের দুর্দান্ত ফিফটি, ফলোঅন এড়ালো বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ফলোঅন এড়াই টাইগাররা।

ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার ছিল ১২৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ রান। লিটন দাস ৫৪* এবং মেহেদী হাসান মিরাজ ৫০ রানে অপরাজিত রয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন আগের দিনে শূন্য রানে অপরাজিত থাকা জাকির হাসান। ১০ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এরপর শান্তকে (১) বোল্ড করে তৃতীয় উইকেট তুলে নেন খুরাম শেহজাদ।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুমিনুল হক। ২ বলে ১ রান করে ক্যাচ তুলে দেন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন মুশফিকুর রহিম। কিন্তু ৯ বলে ৩ রান করে আমির হামজার দ্বিতীয় শিকার হন তিনি।

এরপর সাকিবকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের চতুর্থ উইকেট তুলে নেন খুরাম। এতে দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই সঙ্গে ফলোঅন এড়ানো চ্যালেঞ্জ সামনে আশে টাইগাররা। তবে টপ অর্ডারদের আশা যাওয়ার দিনে টাইগার শিবিরে হাল ধরেন লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ।

দুজনের ১০০ রানের জুটিতে ফলোঅন এড়াই টাইগাররা। ৮৩ বলে নিজের ১৮তম ফিফটি তুলে নেন লিটন। অপর প্রান্তে ৮১ বল খেলে টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটির দেখা পান মিরাজ।

এর আগে দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ২ ওভারে ১০ রান তুলেছে বাংলাদেশ। এতে স্বাগতিকদের থেকে ২৬৪ রানে রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শান্ত বাহিনী। জাকির হাসান ০* এবং ৬ রানে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews