1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দু,দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষঃআহত ২০

  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দু,দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষঃআহত ২০

ভাঙ্গা মোঃ সরোয়ার হোসেন, (ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরের চর গ্রামে গাছ কাটা নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এতে অন্তত আহত ১০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আহতরা হচ্ছে কুদ্দুস শেখ (৫৮), সাইদুল মিয়া (৩০), আতিকুর মোল্লা(৫০), উজ্জ্বল মোল্লা (২৫), প্রান্ত মাতুব্বর (২২), রুহুল আমিন (৩৫), সুমন মাতুব্বর (৩০), রাজু মাতুব্বর (২৫) ও চুন্নু শেখ( ৩২)। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ , ওই গ্রামের চুন্নু শেখ ও সেকেন মাতুব্বরের সাথে প্রতিবেশী ওসমান মাতুব্বর ও আবু মাতুব্বরের একটি বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ইতপূর্বে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সালিশ বৈঠকে হয়। সালিশে ২ পক্ষের মধ্যে সমান অংশ হারে বন্টন করে দেওয়া হয়। ওই জায়গা থেকে ওসমান মাতুব্বরের লোকজন তার অংশ থেকে বেশ কিছু গাছ কেটে নেয়। বাকি অংশ থেকে শনিবার সকালে আবু মাতুব্বর বেশ কিছু গাছ কেটে নেয়।

পরে জায়গার মধ্যে চুন্নু শেখের পক্ষীয় সেকেন শেখ জায়গা পাবে বলে দাবি করে গাছ কাটতে বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষে রুপ নেয়। এ সময় উভয় পক্ষ ঢাল,সরকি, কাতরা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপকালে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।

এ সময় চারটি বাড়ি ভাংচুরের শিকার হয়।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে স্থানীয় শহীদ মাতুব্বর জানান, আমাদের একটি বাড়ির জায়গা নিয়ে আবু মাতুব্বরের সাথে দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছিল।পরে আমরা আবু মাতুব্বরের সাথে আপোষ মীমাংসা হওয়া সত্যেও তারা জায়গা দাবি করে গাছ কাটতে বাধা দেয়। এ নিয়ে চুন্নু শেখের লোকজন আমাদের উপরে অন্যায় ভাবে হামলা করেছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই রাকিব জানান, পীরেরচর গ্রামের ওসমান ও চুন্নু গ্রুপের লোকজন গাছ কাটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews