1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমিরাতে এক বাংলাদেশিকে পিটিয়ে মারল সাত বাংলাদেশি

  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

আমিরাতে এক বাংলাদেশিকে পিটিয়ে মারল সাত বাংলাদেশি

মাত্র ২০ হাজার টাকার দ্বন্দ্ব নিয়ে এক বাংলাদেশিকে পিটিয়ে মারল সাত বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতের শারজাহর শিল্প এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ তথ্য জানায় শারজাহ পুলিশ।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় পুলিশের কাছে একটি মারামারির ঘটনার তথ্য আসে। ওই সময় তারা জানতে পারে, মারামারিতে একজন মারা গেছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সবাই বাংলাদেশি। আর মারামারির ঘটনা ঘটেছে শারজাহর শিল্প এলাকায়। এতে ধারালো অস্ত্রও ব্যবহার করা হয়।

এরপর দ্রুত সময়ের মধ্যে টহল পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, মাত্র ৬০০ দিরহামের জন্য (প্রায় ২০ হাজার টাকা) সাতজন মিলে তিন ভাইকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করেছে। হামলাকারীরা এই তিন ভাইয়ের কাছে ২০ হাজার টাকা দাবি করেছিল।

প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর এটি সহিংস হামলায় রূপ নেয়। এতে এক ভাই মারা যান। আরেক ভাই গুরুতর আহত হয়। তাকে আল কাসেমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাতজনের সবাইকে গ্রেপ্তার করে। এ ছাড়া ছয় ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত কারণও উদঘাটন করতে সমর্থ হয়। এরপর তাদের পাবলিক প্রসিকিউনে হস্তান্তর করা হয়।

শারজাহ পুলিশ জেনারেল কমান্ড জানিয়েছেন, যদি কারও মধ্যে অর্থনৈতিকসহ যে কোনো ধরনের দ্বন্দ্ব থাকে তাহলে সেটি আইনি উপায়ে সমাধান করতে হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews