1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বায়ার্ন মিউনিখ ছাড়াও লিগ পর্বে যাদের মুখোমুখি হবে বার্সেলোনা

  • শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

বায়ার্ন মিউনিখ ছাড়াও লিগ পর্বে যাদের মুখোমুখি হবে বার্সেলোনা

মেসি-নেইমারদের হাত ধরে সবশেষ ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর শিরোপা জেতাতো দূরের কথা সেমিফাইনালেও উঠতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। গত আসরে কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল কাতালান ক্লাবটি। তার আগের বার গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়ে ছিল বার্সেলোনা।

এবারের আসরেও কঠিন প্রতিপক্ষ পেয়েছে ক্লাবটি। লিগ পর্বের প্রথম ম্যাচেই জার্মান জায়ান্টদের মুখোমুখি হতে হবে স্প্যানিশ ক্লাবটিকে। এ ছাড়াও আরেক জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকেও হারাতে হবে বার্সেলোনাকে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মোনাকোতে অনুষ্ঠিত হয়েছিল ৩৬ দলের ড্র। নতুন ফরম্যাটে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। নতুন ফরম্যাটে লিগ পর্ব খেলে নক আউট পর্বে জায়গা যাবে দলগুলো। তাই লিগ পর্বে প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি হবে হোম ভেন্যুতে এবং বাকি চারটি হবে প্রতিপক্ষের মাঠে।

বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে- বায়ার্ন মিউনিখ, আতালান্তা, ইয়াং বয়েজ ও ব্রেস্তের বিপক্ষে। কাতালানদের দলটির বাকি চার ম্যাচ বরুশিয়া ডর্টমুন্ড, বেনফিকা, রেড স্টার বেলগ্রেড ও মোনাকোর মাঠে গিয়ে খেলতে হবে।

এক নজরে হোম ভেন্যুতে বার্সেলোনার প্রতিপক্ষ

বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ
বার্সেলোনা বনাম আতালান্তা
বার্সেলোনা বনাম ইয়াং বয়েজ
বার্সেলোনা বনাম ব্রেস্তে
এক নজরে অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ

বার্সেলোনা বনাম বরুশিয়া ডর্টমুন্ড
বার্সেলোনা বনাম বেনফিকা
বার্সেলোনা বনাম রেড স্টার বেলগ্রেড
বার্সেলোনা বনাম মোনাকো

অন্যদিকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে খেলবে ইন্টার মিলান, ক্লাব ব্রুজ, ফেইনুর্ড ও স্পার্তা প্রাহার বিপক্ষে। তাদের অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষরা হলো- পিএসজি, জুভেন্তাস, স্পোর্তিং লিসবন ও স্লোভান ব্রাটিস্লাভা।

রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোতে। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটির টিকিট।

শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত লড়াইয়ের ফরম্যাটে অবশ্য থাকছে আগের নিয়মই। কোনও পরিবর্তন নেই। আগে যেভাবে নকআউট পর্ব হতো, সেভাবেই হবে

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews