1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলায় আগুন লাগালে আসামও থেমে থাকবে না : মমতা

  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

বাংলায় আগুন লাগালে আসামও থেমে থাকবে না : মমতা

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ ডাকা নবান্ন অভিযানে ‘পুলিশি অত্যাচারের’ অভিযোগে বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি।বিজেপির ডাকা এই ধর্মঘটকে ঘিরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছিল উত্তেজনা। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় আগুন লাগালে আসামও থেমে থাকবে না। এই খবর জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

এ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মমতা এই হুঁশিয়ারি দেন। মোদিকে সতর্ক করে মমতা বলেন, ‘মোদি বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না। নর্থইস্টও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহার-ঝাড়খণ্ড-দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা টলমল করে দেব’।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ! আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংষ্কৃতি আর আমাদের সংষ্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, আর ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র’। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরজি কর হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ক্ষমতাসীন দল বিজেপি ও পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। বুধবার রাজ্যটিতে ১২ ঘণ্টার ‘বাংলা বনধ’ কর্মসূচি পালন করেছে তারা।

এ নিয়েও কথা বলেছেন মমতা। তার দাবি, নবান্ন ঘেরাওয়ের মাধ্যমে লাশ ফেলতে চেয়েছিল বিজেপি। যেন আন্দোলন উস্কে দেওয়া যায়। কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি। মমতা বলেন, ‘গতকাল ওরা লাশ চেয়েছিল, পুলিশ সংযত ছিল, রক্ত দিয়েছে, ধৈর্য দেখিয়েছে, পুলিশকে স্যালুট।’

আরজি কর হাসপাতালে ধর্ষণের সঙ্গে জড়িতদের ফাঁসি ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণ করলে একমাত্র শাস্তি ফাঁসি, রাজ্যের হাতে ক্ষমতা থাকলে মাত্র ৭ দিনে ফাঁসি দিয়ে দিতাম। এ সময় তিনি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে ধর্ষণবিরোধী বিল পাস করাবেন বলেও জানিয়েছে।

অনলাইন ডেস্ক ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews