1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড দলে পাঁচ নতুন মুখ

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড দলে পাঁচ নতুন মুখ

ঘরের মাঠে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাজে পারফর‌ম্যান্সের কারণে দল থেকে বাদ পেড়েছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার-জনি বেয়ারস্টো, মঈন আলি ও ক্রিস জর্ডান। তাদের জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক পেয়েছেন পাঁচ ক্রিকেটার।

মঙ্গলবার (২৭ আগস্ট) টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে ইংলিশরা। টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার। তারা হলেন ব্যাটার জর্ডান কক্স, জ্যাকব বেথেল ও ড্যান মোসলি এবং বোলার জশ হাল ও জন টার্নার।

নতুনদের মধ্যে বেথেল, হাল ও টার্নার আছেন অজিদের বিপক্ষে ওয়ানডে দলেও। তাদের পাশাপাশি রাখা হয়েছে হ্যারি ব্রুক, ম্যাথু পটস, গাস অ্যাটকিনসন ও জেমি স্মিথকে। এই চারজন বর্তমানে নিজেদের মাটিতেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত আছেন।

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে চোট পাওয়া মার্ক উড এবং দ্য হান্ড্রেডে চোট পাওয়া বেন স্টোকস অনুমিতভাবেই বিবেচনায় ছিলেন না। ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন জো রুটও। বরাবরের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জস বাটলার।

আগামী ১১ সেপ্টেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে সাউদাম্পটনে শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই। বাকি দুই ম্যাচ ১৩ ও ১৫ সেপ্টেম্বর কার্ডিফ ও ম্যানচেস্টারে।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর, নটিংহামে। বাকি চার ম্যাচ হবে ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল:

জস বাটলার, জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারান, জশ হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মোসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার।

ইংল্যান্ড ওয়ানডে দল:

জস বাটলার, জফ্রা আর্চার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, বেন ডাকেট, গাস অ্যাটকিনসন, জশ হাল, উইল জ্যাকস, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, জন টার্নার, জেমি স্মিথ।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews