1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুল করিম নামে নবম শ্রেণির শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার দাদনচক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, আবদুল করিম সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে এলাকাবাসী সড়কের পাশে মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। এদিকে নারী ঘটিত বিষয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা নিহতের বড় ভাই শহিদুল ইসলামের। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা- ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা কারিমা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুল করিম নামে নবম শ্রেণির শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার সকালে উপজেলার দাদনচক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, আবদুল করিম সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে এলাকাবাসী সড়কের পাশে মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়। এদিকে নারী ঘটিত বিষয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা নিহতের বড় ভাই শহিদুল ইসলামের।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক ধারণা- ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা কারিমা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews