1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিবগঞ্জে মাদ্রাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র স্থানান্তর, পাল্টাপাল্টি অভিযোগ

  • শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

শিবগঞ্জে মাদ্রাসা থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র স্থানান্তর, পাল্টাপাল্টি অভিযোগ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে মাদ্রাসার সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ তিন বস্তা কাগজ নিরাপত্তাজনিত কারণে অনত্র সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে- উপজেলার তোহাখানা মসজিদের ইমাম ও তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার খন্ডকালীন শিক্ষক মো. সেলিম ও তোহাখানা রেস্ট হাউসের কর্মচারী সামিম হোসেন অফিস রুম থেকে সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ তিন বস্তা কাগজ স্থানান্তর করে গেস্ট হাউসে  রাখেন।

এ সময় বিষয়টি ছাত্র জনতার নজরে আসলে বুধবার বিকাল পর্যন্ত মাদ্রাসাটি মোত্তালেব হোসেনের নেতৃত্বে ঘেরাও করে ছাত্র জনতা। খবর পেয়ে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও বিজিবি সদস্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে ওই দুজনের কাছ থেকে তিন বস্তা কাগজ ফেরত নিয়ে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষকদের নিকট সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র তুলে দেন ছাত্র জনতা।

সাবেক সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ, আব্দুল মালেক ও অফিস সহকারী সাইদুর রহমান পাঁচ বছর থেকে মাদ্রাসায় অনিয়ম করে আসছে। কোন শিক্ষক মন্ডলির কথাবার্তা তারা শুনেন না। তারা নিজের ইচ্ছামত মাদ্রাসা পরিচালনা করছে। তোহাখানা মাদ্রাসায় মামুনুর রশিদের নির্দেশে পূর্বের শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন।

এ বিষয়ে তোহাখানা মসজিদের ইমাম ও মাদ্রাসার খন্ডকালীন শিক্ষক সেলিম রেজা বলেন,  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদের নির্দেশে কাগজপত্র নিরাপত্তার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে সরিয়ে তোহাখানা গেস্ট হাউসের একটি নিরাপদ স্থানে রাখি। ছাত্র জনতা বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করলে ফের অফিসে  হস্তান্তর করি। 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, দেশে বিভিন্ন অরাজকতা সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র অফিস কক্ষ থেকে সরিয়ে মাদ্রাসা প্রাঙ্গণের ভেতরে গেস্ট হাউসের নিরাপদ স্থানে রাখা হয়েছিল। আমি চাইনা তোহাখানা মাদ্রাসার কোন ক্ষতি হোক।

তাই কাগজপত্রগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তুু স্থানীয় বখাটে যুবক মোতালেব হোসেন ও সাবেক সেনাবাহিনী সদস্য শহিদুল ইসলাম উক্ত প্রতিষ্ঠান থেকে আমাকে সরানোর জন্য ও আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছেন। যেটা আদৌও সত্য নয়, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews