1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কঠোর পর্দা ও দাড়ি বাধ্যতামূলক করল আফগান সরকার 

  • শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

কঠোর পর্দা ও দাড়ি বাধ্যতামূলক করল আফগান সরকার

আফগানিস্তানে পুরুষদের দাঁড়ি রাখা ও বাইরে বের হলে নারীদের মুখ ঢাকাসহ কঠোর পর্দা অনুসরণ বাধ্যতামূলক করেছে ক্ষমতাসীন তালেবান সরকার।

গত বুধবার (২১ আগস্ট) আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। ৩৫ ধারার আইনটিতে বিভিন্ন বিষয় নিষিদ্ধও করা হয়েছে।

নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো- নারীরা গাড়ি চালাতে পারবেন না, কেউ গান শুনতে পারবেন না, পুরুষসঙ্গী ছাড়া কোনো গাড়ি চালক নারীকে পরিবহন করতে পারবেন না।

এছাড়া নতুন এ আইন অনুযায়ী আফগানিস্তানের মিডিয়াগুলোকে শরীয়াহ আইন মেনে চলতে হবে এবং তারা জীবন্ত কোনো কিছুর ছবি প্রকাশ করতে পারবে না।

দেশটির আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার দেওয়া নির্দেশনা এবং শরীয়াহ আইন অনুযায়ী নতুন এ আইনটি করা হয়েছে। আফগানিস্তানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় এটি কার্যকরে কাজ করবে।

আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বারাকাতুল্লাহ রাসুলি এক বিবৃতিতে বলেছেন, ‘এই আইন অনুযায়ী নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় ভালোকে প্রচার এবং খারাপকে ইসলামী শরীয়াহ অনুযায়ী আটকাবে।’

তিনি বলেন, ‘আইন অনুযায়ী, নারীদের বোরকা পরে মুখ ঢেকে ঘরের বাইরে বের হতে হবে, পুরুষরা দাঁড়ি কামাতে পারবেন না এবং কেউ নামাজ ও রোজা বাদ দিতে পারবেন না।

কেউ আইন ভঙ্গ করলে প্রাথমিকভাবে পরামর্শ দেওয়া হবে, সতর্ক করা হবে, মৌখিক হুমকি দেওয়া হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, তিন থেকে চারদিন কারাদণ্ড দেওয়া হবে এবং প্রয়োজনীয় শাস্তি দেওয়া হবে। এসব শাস্তির মাধ্যমেও যদি কেউ না শোধরায় তাহলে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের আদালতে পাঠানো হবে।’

আফগানিস্তানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় এর আগে থেকেই অবশ্য এসব নিয়ম কার্যকরের চেষ্টা চালিয়ে আসছে। ইতোমধ্যেই কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। তবে নতুন আইনের মাধ্যমে এই আটকৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না সে বিষয়টি স্পষ্ট নয় এখনও।আফগানিস্তানের নতুন শাসক তালেবান জানিয়েছে, তারা শরীয়াহ এবং স্থানীয় রীতিনীতি অনুযায়ী নারীদের অধিকারকে শ্রদ্ধা জানাবে।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews