1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, সাবেক এমপিসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, সাবেক এমপিসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে এক বিএনপির কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল ওদুদসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। ১৯ আগস্ট রাতে মামলাটি করা হলেও পুলিশের পক্ষ থেকে আজই আনুষ্ঠানিকভাবে জানানো হয় বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরাহীমপুরের মৃত জোবদুলের ছেলে মোহা. বাবু মামলাটি করেন। মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ছাড়াও ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। এদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লীগের নেতা–কর্মী।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ৫ আগস্ট বিকেলে সদর উপজেলার সোনাপুরে আসামিরা ককটেল, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ভাতিজা আজম আলীর ওপর হামলা চালায়।

ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর হত্যার উদ্দেশ্যে তাঁর শরীরে ককটেল ছুড়ে মারেন হামলাকারীরা। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, বাদীর এজাহার পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews