1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী বোমায় নিহত

  • মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে

সোমবার রাতে গাড়িতে করে টহল দেওয়ার সময় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তারা নিহত হন।

সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত বাংলাদেশের তিন সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার রাতে গাড়িতে করে টহল দেওয়ার সময় তারা আক্রান্ত হন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

নিহত শান্তিরক্ষীরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাটিঙ্গা গ্রামের জসিম উদ্দিন (৩১), নিলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিণ টিট পাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৬) এবং সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বাড়াক রুয়া গ্রামের শরিফ হোসেন (২৬)।

তারা তিনজনই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। টহল দলের কমান্ডার মেজর আশরাফুল হকও ওই ঘটনায় আহত হয়েছেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৮) ২০২১ সাল থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় শান্তি রক্ষার দায়িত্ব পালন করছে।

আইইডি বিস্ফোরণে রাস্তার পাশে তৈরি হওয়া গর্

দুর্গম কুই এলাকার একটি অস্থায়ী ক্যাম্প থেকে তাদের একটি দল স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেজর আশরাফের নেতৃত্বে কাইতা এলাকায় টহলে যায়। তারা ফেরার পথে রাস্তার পাশে মাটিতে পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে মেজর আশরাফকে বহনকারী প্রথম গাড়িটি প্রায় ১৫ ফুট দূরে ছিটকে পড়ে। তাতে গাড়িতে থাকা চারজন মারাত্মকভাবে আহত হন।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ১৪৪ কিলোমিটার দূরে বোয়ারে অবস্থিত মিনুসকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে জসিম, জাহাঙ্গীর ও শরিফ মারা যান।

আইএসপিআর জানিয়েছে, মেজর আশরাফুল হক এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন; বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত অন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। নিহত তিন শান্তিরক্ষীর মৃতদেহ ‘দ্রুততম সময়ের মধ্যে’ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজ জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews