1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সীমান্তে নিহতের ৬০ ঘন্টা পর আব্দুল্লার লাশ ফেরত দিলো বিএসএফ

  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

সীমান্তে নিহতের ৬০ ঘন্টা পর আব্দুল্লার লাশ ফেরত দিলো বিএসএফ

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর-বিএসএফ গুলিতে নিহত আব্দুল্লাহ নামে এক যুবকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৪ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার জোহরপুর ট্যাক বিওপির সীমান্ত পিলার নম্বর ২৩/৭ এস এলাকায় ও ভারতের পিরোজপুর বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির উজ জামানসহ বিজিবির কর্মকর্তারা এবং শিবগঞ্জ থানা পুলিশ। এই সময় ভারতের বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে আব্দুল্লাহর স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (১২ আগষ্ট) ভোর রাতে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় তার সাথে বাংলাদেশী আরো কয়েকজন ব্যক্তি ছিল। তারা অক্ষত অবস্থায় পালিয়ে আসে ও আব্দুল্লাহ নিহতের বিষয়টি স্থানীয় ও পরিবারকে জানায়। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews