1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু বদল ভারতের

  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু বদল ভারতের

বাবর-রিজওয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ দল। এরপরই টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে শান্ত বাহিনী। পূর্ব সূচি অনুসারে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়া কথা ছিল ধর্মশালায়। কিন্তু মাঠের সংস্কার কাজের জন্য ভেন্যু পরিবর্তন করেছে বিসিসিআই।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচের ভেন্যু অপরিবর্তিতই থাকবে।

মঙ্গলবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিবৃতিতে বিসিসিআই জানায়, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট মাঠের ড্রেসিং রুমের উন্নতি এবং সংস্কারের জন্যই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। তবে বাকি দুইটি ম্যাচের ভেন্যু অপরিবর্তিত থাকবে।

আগামী ৬ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৯ অক্টোবর দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে হায়দরাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১২ অক্টোবর মুখোমুখি হবে দুদল।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ভারত সফর শুরু হবে টাইগারদের। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ে।

শেষ টেস্টটি ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে অনুষ্ঠিত হবে। সিরিজটি অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews