চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সহিংসতা, দাঙ্গা-হাঙ্গামা ও সাম্প্রদায়িক নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র সম্প্রীতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে, ছত্রাজিৎপুর ইউনিয়ন সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক।
এসময় সভাপতি বক্তব্য, আওয়ামী লীগের উদ্দেশ্য বলেন, আপনারা আমাদের উপর অনেক নির্যাতন চালিয়েছেন, কষ্ট দিয়েছেন, আমাদের উপর জুলুম করেছেন। কিন্তু এখন আর অরাজকতা সৃষ্টির চেষ্টা করবেন না, নাহলে আর কোনো প্রকার ছাড় দেয়া হবেনা। আপনাদের জুলুম অত্যাচারের দিন শেষ হয়ে গেছে।
বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্য আরও বলেন, কোনো প্রকার সহিংসতায় জড়ানো যাবেনা। কঠোরভাবে নির্দেশ দেন তিনি। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাকে কোনোভাবেই সয্য করা হবে না। এছাড়া, সংখ্যালঘু পরিবার, মন্দির এবং সরকারি স্থাপনা পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন।
শিবগঞ্জে বিএনপির সম্প্রীতি ও শান্তি সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ আশরাফুল হক সভাপতির বক্তব্য বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তারা যেন আর গর্জে উঠতে না পারে। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
১২ আগস্ট সোমবার বিকালে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর উচ্চ বিদ্যালয়ের গেটে শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি ও শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে সন্ত্রাসের জনপদ বলে ভাবমূর্তি নষ্ট করেছে। আজ আওয়ামী লীগের সন্ত্রাসীদের অস্ত্রের গোডাউন নজরুল ও নুরুল ডিআইজির বহালকারীর ভাটা। যা আমার সহকর্মীদের নিয়ে উচ্ছেদ করেছি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে আজ আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্র ও স্বাধীনতাকে যারা ফিরিয়ে এনেছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ ও রফিকসহ যে সকল ছাত্র-ছাত্রী শহীদ হয়েছেন। তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি।
এই মুহূর্তে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের দিকে খেয়াল রাখতে হবে। আপনাদের স্পষ্ট করে বলতে চাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাহলে তাদের বেঁধে প্রশাসনের হাতে তুলে দেবেন। আমাদের দলীয় কেউ চাঁদাবাজি করলে এবং তা প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছত্রাজিৎপুর ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা মোঃ কাইয়ুম আলি প্রমুখ।





Leave a Reply