চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ” এর সদস্যরা।
রবিবার (১১ আগস্ট) সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ এর পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তারই আলোকে “স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ” এর প্রধান উপদেষ্টা, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু’র ঐকান্তিক প্রচেষ্টায়,
শিক্ষা ও আত্ম মানবতার সেবা করতে এগিয়ে এসেছে “স্বপ্নপূরণ হেল্পলাইন চাঁপাইনবাবগঞ্জ” এর কর্মীরা।

Leave a Reply