বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনব্যাপী শহরের বিভিন্ন মার্কেট ও পাড়া মহল্লায় ওই শান্তি পদযাত্রা করা হয়।এসময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি নেতাকর্মীরা কোন ধরনের সংঘাত বা সহিংসতা করলে কাউকে ছাড় দেয়া হবে না।
শহরের বিভিন্নস্থানে শান্তি পদযাত্রার সময় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি ব্যবসায়ীদের সমস্যার কথা শোনেন এবং নির্ভয়ে ব্যবসা পরিচালনায় সাহস যোগান।
তিনি শহরের বিডিআর গেটে এক সংক্ষিপ্ত সভায় তিনি লালমনিরহাটবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবন যাপনের পরামর্শ দেন । তিনি বলেন, লালমনিরহাটে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যদি সংঘাত বা সহিংসতা করে তবে তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পরে পৌরসভার আদশপাড়া দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন তিনি।এসময় তার সাথে ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক,
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি ও লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল সালামসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।





Leave a Reply